
মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ২৪ জানুয়ারি ২০২২ সোমবার সকালে উপজেলার জোনাইল, গোপালপুর ও নগর ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে আলাদা আলাদা এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মারিয়াম খাতুন। এছাড়া আর ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রোগ্রামার মোঃ আব্দুর রহমান আনছারি এবং নিজ নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ব্যাক্তিবর্গ এবং প্রতিটি মা ও শিশু উপস্থিত ছিলেন।
এসময় ৪৫ দিনের শিশুদের ফ্রী জন্ম নিবন্ধন করানোর জন্য শিশুদের পোশাক উপহার দেওয়া হয়। এছাড়া জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন করানোর জন্য উদ্বুদ্ধ করা হয়। ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করলে শিশুরা অনেক সুযোগ সুবিধাও পাবে বলে শিশুর মায়েদের আশ্বাস দেওয়া হয়।
এসময় প্রতিটি মা তাদের শিশুদের ৪৫ দিনের মধ্য জন্ম নিবন্ধন সম্পন্ন করাবে বলে জানান।













