বড়লেখায় উপজেলা প্রেসক্লাবের আহ্বায়কের সাথে রিপোর্টার্স ক্লাবের মতবিনিময়

বড়লেখা সিলেট প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক জেহিন সিদ্দিকী আমেরিকা সফর শেষ করে স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে অনলাইন রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৪ জানুয়ারি) বেলা ৩ ঘটিকায় তাহার নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক জেহিন সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য বদরুল ইসলাম মনু, শুভাশিস দে শুভ্র, ব্যবসায়ী হাবিবুর রহমান, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ পারভেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন অনলাইন রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কার্যকরী সদস্য অজিত রবি দাস, শাহরিয়ার শাকিলসহ প্রমুখ।

এসময় উপজেলা প্রেসক্লাব ও অনলাইন রিপোর্টার্স ক্লাবের কার্যক্রমকে আরোও গতিশীল করতে সর্বসম্মতিক্রমে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।


বড়লেখায় উপজেলা প্রেসক্লাবের আহ্বায়কের সাথে রিপোর্টার্স ক্লাবের মতবিনিময়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here