ভোলার লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

0
70

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশন।

মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার দুইশত কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।

এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি নাঈমুল ইসলাম শুভ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিব হাওলাদারের সঞ্চালনায় এ সময় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন এমপি শাওনের সহধর্মিণী ও নাওয়াল গ্রুপের চেয়ারম্যান মিসেস ফারজানা চৌধুরী রত্না, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হাওলাদার, সংগঠনটির সাবেক সভাপতি, সম্পাদকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ভোলার লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here