ঘোড়াঘাটে এক যুবকের লাশ উদ্ধার

0
89

মোঃ আব্দুল্লাহীল কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে শাহিনুর ইসলাম (৩৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবক উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের নওশা মিয়ার ছেলে।

রবিবার (২৩ জুন) সকাল ৯ টায় ঘোড়াঘাট পৌরসভার কাজিরবন এলাকার ইটভাটা সংলগ্ন করতোয়া নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও নিহতের আত্মীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে শাহিনুর নামের ওই যুবক বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার আগে তার ভাই শাহিনুরের পকেট থেকে মাদকদ্রব্য টাপেন্টাডল উদ্ধার করে। এ নিয়ে তার স্ত্রী সাথে বাকবিতন্ডা হলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেননি।না ফেরায় অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবার। তিনি বেশ কিছুদিন আগে থেকেই বিভিন্ন মাদকদ্রব্যের নেশায় আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তার পরিবার পারিবারিক অশান্তিতে ভূগছিলেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের শরীর কোন ক্ষত বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলে তিনি বমি এবং মূত্রত্যাগ করেছিলেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনে হ্নদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। এছাড়া সঠিক কারণ নির্ণয়ে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


ঘোড়াঘাটে এক যুবকের লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here