Home অন্যান্য যত বাধা প্রতিবন্ধকতাই আসুক, খাল উদ্ধার করবোই: মেয়র আতিক

যত বাধা প্রতিবন্ধকতাই আসুক, খাল উদ্ধার করবোই: মেয়র আতিক

যত বাধা প্রতিবন্ধকতাই আসুক, খাল উদ্ধার করবোই: মেয়র আতিক

অনলাইন ডেস্ক:

যত প্রতিবন্ধকতাই আসুক না কেন জনগণের সহায়তায় জিআইএস ম্যাপ অনুযায়ী নগরীর প্রতিটি খালই উদ্ধার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুরের বসিলায় লাউতলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও খাল খনন কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, টানা তিনদিনের অভিযানের ফলে অস্তিত্বহীন লাউতলা খালটি এখন দৃশ্যমান। স্থানীয় জনগণসহ যাদের আন্তরিক সহযোগিতায় অসম্ভব কাজটি সম্ভব হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা।

তিনি বলেন, বসিলাবাসীর স্বার্থেই প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট লাউতলা খালটি বুড়িগঙ্গা নদীর সঙ্গে যুক্ত করে এতে পানি প্রবাহের সৃষ্টি করা হবে।

কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, অবৈধ দখলদারদের নামে কোনো বৈধ নোটিশ ইস্যু করা হবে না, বিনা নোটিশেই তাদের উচ্ছেদ করা হবে। তাই এরই মধ্যে যারা অবৈধভাবে খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে অবৈধ দখল ছেড়ে দিতে হবে, অন্যথায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

মেয়র বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ডিএনসিসির আওতাধীন খালগুলোর সীমানা নির্ধারণ কার্যক্রম চলমান রয়েছে। প্রত্যেকটি খালে সীমানা পিলার স্থাপন, ওয়াকওয়ে নির্মাণ এবং যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হবে।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা-১৩ আসনের এমপি মো. সাদেক খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 


যত বাধা প্রতিবন্ধকতাই আসুক, খাল উদ্ধার করবোই: মেয়র আতিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here