বাউফলে কালাইয়া বন্দরে দিবালোকে দুর্ধর্ষ চুরি

মোঃ জিয়াউল হক,স্টাফ রিপোর্টার বাউফল পটুয়াখালী

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (০৭ জুলাই ২০২৪) আনুমানিক দুপুর ১:৩০ টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, উপজেলার কালাইয়া ইউনিয়নের বন্দরের পাশে আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই নির্মানাধীণ চারতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার দুটি ফ্লাটে চুরি হয়।

দ্বিতীয় তলার ফ্লাটে বসবাস করেন আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পারমিতা কর্মকার। তিনি বলেন, ‘ঘটনার সময় আমি স্কুলে ছিলাম। দুপুর দুইটায় ক্লাস বিরতির সময়ে এমন সংবাদ শুনি। আমি এক মাস আগে এখানে মালামাল নিয়ে আসি। তিনদিন হয় আমি এই ফ্লাটে উঠি। আমার ৫ ভরি স্বর্ণ, কিছু রূপার জিনিস, নগদ দশ হাজার টাকাসহ প্রাইজবন্ড ও চেকবই নিয়ে গেছে। ফ্লাটে উঠার পরপরই চুরির ঘটনায় আমরা সত্যিই আতঙ্কিত।’

ভবনের ৩য় তলায় থাকেন ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিউটি ওঝা। তাৎক্ষনিকভাবে জানা যায়, তিনিও চুরির ঘটনার সময়ে স্কুলে অবস্থান করছিলেন। তারও নাকি একজোড়া স্বর্ণের আংটি এবং রূপার জিনিস চুরি হয়েছে।

থানায় মামলার ব্যাপারে জিজ্ঞেস করলে প্রাইমারি শিক্ষক পারমিতা কর্মকার বলেন, ‘আমরা এখনো মামলা করিনি তবে করবো’।

এদিকে আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান জানান, ঐতিহ্যবাহী কালাইয়া বন্দরে দিনের বেলা এমন চুরির ঘটনা সত্যিই দুঃখজনক। এতে সাধারণ জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আমরা চাই, প্রশাসন চোরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুক, যাতে পরবর্তীতে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়।

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নিবো।


বাউফলে কালাইয়া বন্দরে দিবালোকে দুর্ধর্ষ চুরি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles