রুপালী ব্যাংক কুমারখালী শাখার উদ্যোগে গ্রাহক সচেতনতা সপ্তাহ শুরু

0
169

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া কুমারখালী রূপালী ব্যাংকে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি) বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্দেশে কুমারখালী রূপালী ব্যাংক শাখার উদ্যোগে গ্রাহক সচেতনতা সপ্তাহ ০৭ জুলাই ২০২৪ইং তারিখে আজ বেলা ১২ টার সময় কুমারখালি রুপালী ব্যাংকে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হাকিম রূপালী ব্যাংক পিএলসি কুমারখালী শাখা ব্যবস্থাপক, মোঃ সাহাবুল ইসলাম দ্বিতীয় কর্মকর্তা, রাজু আহমেদ সিনিয়র অফিসার, কাজী মাহাবুবা খাতুন অফিসার, অসিত কুমার অফিসার, অর্জুন কুমার সরকার অফিসার, রূপালী ব্যাংক পি এল সি কুমারখালী শাখা। উপস্থিত ছিলেন কুমারখালী রূপালী ব্যাংক শাখার সম্মানিত গ্রাহকগণ।

শুভেচ্ছা বক্তব্য মোঃ আব্দুল হাকিম রূপালী ব্যাংক পি এল সি কুমারখালি শাখা ব্যবস্থাপক, তিনি গ্রাহকদের সাথে গ্রাহক সচেতনতা সপ্তাহ বিষয়ে মতবিনিময় আলোচনা করেন।

তিনি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সম্পর্কে গ্রাহকদের মাঝে বলেন, আপনি ঋণ খেলাপি হলে সিআইবি প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য দৃশ্যমান থাকবে বিধাই আপনি কোন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হতে কোন ধরনের ঋণ সুবিধা পাবেন না। প্রয়োজনের অতিরিক্ত ঋণ গ্রহণ হতে নিজে বিরতি থাকুন এবং অন্যকেও বিরতি রাখুন। ঋণ সংক্রান্ত বিষয়ে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও আপনার দায়-দায়িত্ব এবং আইনগত সম্পর্কে অবহিত আপনাকে হতে হবে। ডেবিট ও ক্রেডিট কার্ডে প্রতিটি লেনদেনের পর কত্তনকৃত টাকার পরিমাণ যাচাই করে নিন এবং লেনদেনের শেষে আপনার কার্ডটি বুঝেনিন। এটিএম -এ আপনার পক্ষে অন্য কোন ব্যক্তিকে লেনদেন করার জন্য অনুমতি থেকে বিরতি থাকুন, আপনার আইডি পাসওয়ার্ড ও অনন্য নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়টি অন্য কারোর সাথে শেয়ার করা থেকে বিরতি থাকুন। ব্যাংকিং ও আর্থিক সেবা পেতে হয়রানির শিকার হলে কিংবা কোন অভিযোগ থাকলে দেরি না করে দ্রুত সমাধানের জন্য ফোন করুন ১৬২৩৬ নম্বরে অথবা দ্রুত রূপালী ব্যাংকে যোগাযোগ করুন। সার্বিক সহযোগিতায় সর্বক্ষণ রূপালী ব্যাংক পি এল সি কুমারখালী শাখা আপনার পাশে আছে এবং থাকবে। মোঃ আব্দুল হাকিম সাহেব বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করেন এবং অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।


রুপালী ব্যাংক কুমারখালী শাখার উদ্যোগে গ্রাহক সচেতনতা সপ্তাহ শুরু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here