নরসিংদী কারাগার থেকে পালানো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য গ্রেফতার

0
99

নরসিংদী জেলা প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য ফারুক আহমেদকে (৪৩) গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের প্রেমের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগরে র‍্যাব-১১-এর ব্যাটালিয়ন কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহামুদ পাশা জানান, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই হাজারো মানুষ মিছিল নিয়ে নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগ করে। তারা কারাগারের ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে ফেলে‌‌। সেখান থেকে ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যান। এ সময় অস্ত্র, গোলাবারুদ, খাদ্য পণ্য লুট ও ব্যাপক ভাঙচুর করে হামলাকারীরা।

গ্রেফতার ফারুক আহমেদ নরসিংদীর মাদবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। ২০২২ সালে ২৪ মার্চ সিলেটে অভিযান চলিয়ে ফারুক আহমেদকে গ্রেফতার করে র‍্যাব। পরে তিনি জঙ্গি তৎপরতায় দেশদ্রোহী কাজে জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।


নরসিংদী কারাগার থেকে পালানো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here