বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব’র শুভাকাঙ্ক্ষী ব্যারিস্টার আব্দুল জাব্বার কে সংবর্ধনা প্রদান

0
101

হানিফ পারভেজ বড়লেখা উপজেলা প্রতিনিধি:

মঙ্গলবার (২৫ জানুয়ারী) সন্ধ্যা ৭ ঘটিকার সময় স্হানীয় জিম্মি রেষ্টুরেন্ট হল রুমে বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব এর আয়োজনে ইউ,কে প্রবাসী ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল জাব্বারএর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান ও মত বিনিময় সভার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভা এবং সম্মাননা স্মারক প্রধান অনুষ্টানে উপস্থিত ছিলেন বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের উপদেষ্টা মোহাম্মদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন ,সংগঠনের প্রতিষ্টাতা ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবলু,সদস্য বদরুল ইসলাম বদর,বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি কামরুল ইসলাম,সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন,সহ সাংগঠনিক সম্পাদক কমল দেব,অর্থ সম্পাদক জুনেদ আহমদ,প্রকাশনা বিষয়ক সম্পাদক জামিল হোসেন,সহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী জয়,সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয়নুল হোসাইন,কার্যকরী পরিষদ সদস্য সালিম আহমদ প্রমুখ।

উল্লেখ্য যে ইউ,কে প্রবাসী ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল জাব্বার কে উক্ত ক্লাবের উপদেষ্টা প্যানেলে যুক্ত করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব’র শুভাকাঙ্ক্ষী ব্যারিস্টার আব্দুল জাব্বার কে সংবর্ধনা প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here