
শাহাজান,বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি
দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর অমানবিক হত্যাকান্ডের প্রতিবাদে অভিনব কায়দায় ছোট শিশুদের নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার পপি।
আগামীর ভবিষ্যৎ প্রজন্মের শিশুরা চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে প্রশাসনের গুলিতে ছাত্র ও শিশু হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে কপালে ও হাতে লাল কাপড় বেঁধে “তুমি ও নই আমি ও নই রাজাকার রাজাকার, নিপাত যাক স্বৈরাচারী সরকার” স্লোগানে মিছিল বের করেন। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার স্বরুপদহ গ্রাম থেকে এ প্রতিবাদ মিছিল বের কর রাস্তায় নামেন কোমলমতি শিশুরা।
বশেমুরবিপ্রবি শিক্ষার্থী শারমিন বলেন, নায্য অধিকার আদায়ে যেখানে দেশের সন্তানরা লাশ হয়, সেখানে চুপ থাকার উপায় নাই। সবাই সবার স্থান থেকে লড়াই করুন।













