গাজীপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

0
252

অনলাইন ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত হলেন- টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার তেলিনা এলাকার সংখু মিয়ার ছেলে নুরুল ইসলাম (৫০)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মেদীআশুলাই এলাকায় বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কে ট্রাকের ধাক্কায় নুরুল ইসলাম নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি পরিবারের লোকজন উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


গাজীপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here