Home রাজনৈতিক বিয়ানীবাজার উপজেলার ১০ ইউপি চেয়ারম্যানের শপথ সম্পন্ন

বিয়ানীবাজার উপজেলার ১০ ইউপি চেয়ারম্যানের শপথ সম্পন্ন

বিয়ানীবাজার উপজেলার ১০ ইউপি চেয়ারম্যানের শপথ সম্পন্ন

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার প্রতিনিধি:

বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (২৬শে জানুয়ারি) সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে সকাল ১১টায় নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর।
শপথ গ্রহণ করেছেন গত ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু, চারখাই ইউনিয়নের হোসেন মুরাদ চৌধুরী, শেওলা ইউনিয়নের জহুর উদ্দিন, দুবাগ ইউনিয়নের জালাল উদ্দিন, কুড়ারবাজার ইউনিয়নের তুতিউর রহমান তুতা, মাথিউরা ইউনিয়নের মো. আমান উদ্দিন, তিলপাড়া ইউনিয়নের মাহবুবুর রহমান, মুড়িয়া ইউনিয়নের ফরিদ আহমদ,মোল্লাপুর ইউনিয়নের আব্দুল মন্নান ও লাউতা ইউনিয়নের দেলোওয়ার হোসেন।

শপথ পাঠ শেষে নির্বাচিত চেয়ারম্যানরা সুবিধাজনক সময়ে নিজ নিজ ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করবেন। ২৬ ডিসেম্বর নির্বাচনে ১০ ইউনিয়নের মধ্যে সাত ইউনিয়নে পরিবর্তন হয়েছে। শুধু তিলপাড়া ইউনিয়নে তৃতীয়বারের মতো মাহবুবুর রহমান, শেওলা মোল্লাপুর ইউনিয়নে দ্বিতীয় মেয়াদে জহুর উদ্দিন ও আব্দুল মন্নান নির্বাচিত হয়েছেন।
এদিকে তবে নতুন নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে চলতি মাসের শেষ কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। উপজেলা নির্বাহী অফিসার আশিক নূর তাদের শপথ বাক্য পাঠ করাবেন বলে জানিয়েছেন।


বিয়ানীবাজার উপজেলার ১০ ইউপি চেয়ারম্যানের শপথ সম্পন্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here