Home আইন-আদালত খুলনার ফুলতলায় পরিবহন সুপারভাইজারের ঝুলন্ত লাশ উদ্ধার।

খুলনার ফুলতলায় পরিবহন সুপারভাইজারের ঝুলন্ত লাশ উদ্ধার।

খুলনার ফুলতলায় পরিবহন সুপারভাইজারের ঝুলন্ত লাশ উদ্ধার।

শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি:

খুলনা ফুলতলা থেকে পুলিশ সোমবার বিকালে ফুলতলার যুগ্নিপাশা এলাকার ধানক্ষেত থেকে হানিফ পরিবহনের সুপারভাইজার তুহিন মোল্যা (৪০) এর গলায় গামছা পেচানো অবস্থায় লাশ উদ্ধার করে। তিনি ঐ গ্রামের মোহাম্মদ আলী মোল্যার পুত্র।

নিহত তুহিন মোল্যার ছোটভাই মামুন মোল্যা বলেন, বেলা দেড়টার দিকে দুই ভাই যুগ্নিপাশা মাঠের ধানক্ষেতে পানি দিতে যাই। ব্যবস্তার কারণে আমি চলে আসলেও বড় ভাই তুহিন ধান ক্ষেতে স্যালো মেশিন দিয়ে পানি দিতে থাকেন। আনুমানিক এক ঘন্টা পর তাকে ফোন দেয়া হয়। তবে ফোন বাজতে থাকলেও সেটি রিসিভ না হওয়ার কারণে আমরা ঘটনাস্থলে গিয়ে ধান ক্ষেতের পাশে একটা ছবেদা গাছের ডালের সাথে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। তবে তার পা মাটিতে লাগানো ছিল। হয়তো তাকে পূর্ব শত্রুতার জের ধরে বা অন্য কোন কারণে প্রতিপক্ষ তার গলায় ফাঁসলাগিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস তালুকদার বলেন, ব্কিাল আনুমানিক ৪টার দিকে মোবাইল ফোনে সংবাদ পেয়ে ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের জন্য থানায় নিয়ে আসে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে হত্যার আলামত পাওয়া যায়নি। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়না তদন্তের রিপোর্টে জানা যাবে। নিহত তুহিন মোল্যার স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


খুলনার ফুলতলায় পরিবহন সুপারভাইজারের ঝুলন্ত লাশ উদ্ধার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here