দুমকিতে ৪আ’লীগকর্মী সমর্থককে কুপিয়ে জখম

0
65

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে ৪আ’লীগেরকর্মী সমর্থককে কুপিয়ে জখম করেছে সশস্ত্র দুবৃত্তরা।আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে আহতের স্বজনরা।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লেবুখালী গ্রামের নিজ বাড়ি সংলগ্ন কালভার্ট এলাকায় এ সহিংসতার ঘটনাটি ঘটেছে।

আহতদের পারিবারিক সূত্রের অভিযোগ, লেবুখালী ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় কর্মী হারুণ মাষ্টার নিজ বাড়ীর সামনে কালভার্টের ওপর বসে অন্যান্যদের সাথে কথা বলছিলেন। এমন সময় একই এলাকার আনোয়ার মোল্লা (৫০), সুমন মোল্লা (২৮), শাকিল মোল্লা (২২) সহ ৮-১০জনের একটি সশস্ত্র দুবৃত্তের দল আকস্মিক হামলা চালিয়ে হারুণ মাষ্টারকে কুপিয়ে জখম করে। আহতের ডাকচিৎকার শুনে বাড়ির মধ্যে থেকে কাছেম আকন, জাহিদ আকন ও শাহীন আকন ছুটে আসলে দুবৃত্তরা তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় আহতদেরকে উদ্ধার করে স্বজনরা তাদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

অভিযুক্ত সাকিল মোল্লা’র কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি অসত্য,বানোয়াট ও ভিত্তিহীন।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান বলেন, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।


দুমকিতে ৪আ’লীগকর্মী সমর্থককে কুপিয়ে জখম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here