আশাশুনি থানার কার্যক্রম পুণরায় চালু উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
69

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি থানার কার্যক্রম পুণরায় শুরু উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০আগস্ট) সকাল সাড়ে ১১টায় আশাশুনিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি,ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি,সুশীল সমাজের প্রতিনিধিদের অংশ গ্রহনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন-আশাশুনিতে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মারুফ। মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহবায়ক স,ম হেদায়েতুল ইসলাম,সদস্য সচিব মশিউল হুদা তুহিন, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, রুহুল কুদ্দুছ, আলহাজ্ব আবু দাউদ, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মোর্তজা,সাবেক সেক্রেটারী এবিএম আলমগীর পিন্টু, সহকারী সেক্রেটারী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, বিএনপি নেতা খাইরুল আহছান, রাশেদ আহমেদ খোকা,যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু,তুহিন উল্লাহ তুহিন, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ,জামায়াতের যুব বিভাগ সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, ছাত্রশিবির সভাপতি ইয়াছিন আরাফাত,বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলন সমন্বয়কারী তাহমিদ হোসেন আকাশ প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়,সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসান,সাবেক কোষাধ্যক্ষ এস,এম মোস্তাফিজুর রহমান, আপন বাংলার- আরিফুল ইসলাম,সাংবাদিক জাকির হোসেন, আব্দুর রাজ্জাক, ইয়াসিন আরাফাত ড্যানিস,জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারী আব্দুল হাই, প্রভাষক আল আমিন, মাওলানা লুৎফুর রহমান, বিএনপি নেতা আব্দুর রশিদ,শওকত হোসেন, সাদিক আনোয়ার ছোট্টু, সহ বহু রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমাজ ও সুধীজন উপস্থিত ছিলেন।


আশাশুনি থানার কার্যক্রম পুণরায় চালু উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here