মাদারীপুরের কালকিনিতে সড়ক দূর্ঘটনায় ১ ব্যবসায়ী নিহত আহত -২

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে সড়ক দূর্ঘটনায় মোঃ রাসেল বেপারী-(৪০) নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অজ্ঞাতনামা ২ জন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের মীরাবাড়ি নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাসেল বেপারী একই এলাকার ক্রোকিরচর গ্রামের লালচাঁন বেপারীর ছেলে। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের পরিবার।
এলাকা, নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের লালচাঁন বেপারীর ব্যবসায়ী ছেলে রাসেল বেপারী তার ব্যাক্তিগত কাজে সাহেবরামপুর বাজারে যান। সেখান থেকে তিনি মোটরসাইকেল যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে রওনা দিয়ে একই উপজেলার ক্রোকিরচর গ্রামের মীরাবাড়ি নামকস্থানে আসলে অপরদিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়। এতে করে গুরুতর আহত হয় ব্যবসায়ী রাসেল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাতে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। অজ্ঞাতনামা দুইজন গুরুতর আহত হওয়ায়, আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, শুনেছি সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী রাসেল নিহত হয়েছে। তবে এ বিষয়টি আমাদেরকে কেউ অবগত করেন নি।


মাদারীপুরের কালকিনিতে সড়ক দূর্ঘটনায় ১ ব্যবসায়ী নিহত আহত -২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here