
মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে স্ত্রী মিম আক্তার (২১)কে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজু প্রমানিকের বিরুদ্ধে। অভিযুক্ত রাজু প্রামানিক শহরের বড়গাছা বুড়াদরগা এলাকার সুজন প্রমানিকের ছেলে।
শনিবার(২৯ জানুয়ারি ২০২২) সকাল ১০টার দিকে নাটোর উপজেলার হালসা ইউনিয়নে নিশ্চিন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিম আক্তার ঐ এলাকার আব্দুল মমিনের মেয়ে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর আহমদ জানান, শনিবার সকালে এলাকারবাসীর খবরে পুলিশ সদর উপজেলার হালসা নিশ্চিন্তপুর এলাকার জনৈক মমিনের বাড়িতে যায়। সেখানে মিম আক্তারকে রক্তাক্ত জখম অবস্থায় দেখে দ্রুত তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তিনি আরও বলেন তদন্ত চলছে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।













