ময়মনসিংহ গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের মৃত্যুতে জামাতা সেলিম আজাদের শোক প্রকাশ

0
117

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহ গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের বেকারকান্দা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান আর নেই।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর ৮ মাস।

তিনি বুধবার (১৬অক্টোবর ২০২৪ ইং) দুপুর ০২:৪০ মিনিট এর সময় ঢাকাস্থ একমাত্র পুত্র বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত মোঃ জাহিদুজ্জামান রাসেলের বাসায় ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যা সন্তান, আত্নীয় স্বজন সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মরহুমের সর্ব কনিষ্ঠ জামাতা ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম আজাদ।

শোক বার্তায় সেলিম আজাদ বলেন, আমার শ্বশুরের মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। পূর্বে বাবাকে হারিয়েছি, এখন শ্বশুরকে হারালাম। অভিবাবক হারোনো কত কষ্টের যে হারায় সেই বুঝে। তারপরও যার জন্ম আছে, তাকে মৃত্যুর স্বাধ ভোগ করতে হবে।

মরহুমের জামাতা সেলিম আজাদ বলেন,দোয়া করি আমার শ্বশুর, বাবা সহ যারা কবর বাসী হয়েছে, সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করুক।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকাল ১১:০০ ঘটিকায় মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেন মরহুমের জামাতা মোঃ সেলিম সেলিম আজাদ।


ময়মনসিংহ গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের মৃত্যুতে জামাতা সেলিম আজাদের শোক প্রকাশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here