কুমিল্লা ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন সম্পাদক গ্রেফতার

0
56

অনলাইন ডেস্ক

কুমিল্লায় ছাত্রলীগের সাবেক এক নেতা গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার ইপিজেড গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার সাবেক নেতার নাম মহসিন আলম খান। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য চুন্নু মিয়ার ছেলে। তাদের বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মহসিন আলম খানকে পুলিশ গ্রেফতার করেছে। তার নামে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।


কুমিল্লা ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন সম্পাদক গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here