মাদারীপুরে এক নিহতকে উদ্ধার করতে গিয়ে প্রান গেলো আর ও ৩ জনের

0
111

মাদারীপুর জেলা প্রতিনিধি:

শিবচর উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের হাজী শরীয়তউল্লাহ সেতু সংলগ্ন সড়কে প্রথমে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে গ্রামীণ পরিবহনের একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন মারা যায়। এ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে যাত্রীদের উদ্ধার করার সময় ঢাকাগামী অপর একটি যাত্রীবাহী বাস উদ্ধারকারীদের উপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই আরও তিনজন নিহত হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় মোট চারজন নিহত হয়। আহত হয় আরও পাঁচ জন।

শনিবার (২৯জানুয়ারি) রাত ৮টার দিকে শিবচরের এক্সপ্রেসওয়ের হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এদের মধ্যে দু‘জনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। তিনজন শিবচর ও রয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলে গিয়ে শিবচর হাইওয়ে ও থানা পুলিশ নিয়ন্ত্রণে আনে।স্থানীয়দের বরাদ দিয়ে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন জানান, শনিবার রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের বাঁচামারা এলাকায় মাদারীপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে পেছন দিক থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মো. খলিল মাতুব্বর (৫৮) নামের মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার এক ব্যক্তি মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করতে থাকে। এমন সময় গোপালগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী পরিবহন স্থানীয়দের উপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই বাঁচামারা এলাকার মোস্তফা শিকদার (৫৮), রোকেয়া বেগম (৪০) ও ভ্যানচালক মো. লিটু হোসেন (২৬) মারা যান। গুরুতর আহত হন আশিকুর রহমান, শিরিয়া বেগম নামের প্রাইভেটকারের যাত্রীরা। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। শিবচর হাইওয়েও ওসি আরও জানান, প্রাইভেটকারের সঙ্গে গ্রামীণ পরিবহনের বাসের দুর্ঘটনাটি প্রথম ঘটে। স্থানীয়রা উদ্ধার করতে এলে তাদের উপর অপর একটি বাস চাপা দেয়। গ্রামীণ পরিবহনের বাসটি আটক করা হলেও অপর যাত্রীবাহী বাসটি তাৎক্ষণিক আটক করা সম্ভব হয়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন বলেন, ‘খবর পেয়েই শিবচর থানা পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তবে অত্যন্ত দুঃখজনক যে আহতদের উদ্ধার করতে গিয়ে অন্যরা মারা গেলো


মাদারীপুরে এক নিহতকে উদ্ধার করতে গিয়ে প্রান গেলো আর ও ৩ জনের

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here