কক্সবাজারের টেকনাফে ৩ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

0
120

অনলাইন ডেস্ক:

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ক্যাম্পে অভিযান চালিয়ে ৩ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ রহমত উল্লাহ (২১) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রবিবার (৩০ জানুয়ারী) উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই ক্যাম্প এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা রহমত উল্লাহ ওই ইউনিয়নের শালবাগান ২৬ ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সুলতানের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কস্থ জাদিমন্দিরের গেইটের সামনে অভিযান চালানো হয়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৩ হাজার ৯৪০ পিস ইয়াবা ও একটি ব্যবহৃত স্মার্ট ফোন পাওয়া যায়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


কক্সবাজারের টেকনাফে ৩ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here