রাজধানীতে আদিবা আক্তার নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

0
73

অনলাইন ডেস্ক:

রাজধানীতে আদিবা আক্তার নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (৩০ জানুয়ারি) রাতে দিকে দক্ষিণ বাড্ডার কাঁচা বাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। আদিবাদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে। তারা দুই ভাই এক বোন। তবে কী কারণে আদিবা আত্মহত্যা করেছে তা বলতে পারেননি তার বাবা।

আদিবার বাবা আব্দুর জব্বার বলেন, কিছু দিন আগে মেয়ের মা মারা যায়। বাড্ডা এলাকার একটি স্কুলে আদিবা ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। আমি মিরপুর এলাকায় নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত। বাসায় এসে দেখি ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে সে। পরে দ্রুত তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।


রাজধানীতে আদিবা আক্তার নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here