কুষ্টিয়া কুমারখালী গোলাম কিবরিয়া সেতুতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

0
53

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া কুমারখালী যদুবয়রা সংযোগ গোলাম কিবরিয়া সেতুর উপরে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় যুবক নিহত হয়েছে। উঠতি বয়সী যুবকদের বেপোরোয়া মটর সাইকেল চালানোর জন্য প্রতিদিন দুর্ঘটনা হয় বলে এলাকাবাসী জানান।

আজ ২৫ নভেম্বর ২০২৪ইং তারিখে সন্ধায় বাড়ি থেকে শুভ (১৮) নামক যুবক কুমারখালী গোলাম কিবরিয়া যদুবয়রা ব্রীজে বাইসাইকেল চালিয়ে ঘুড়তে আসার সময় ব্রিজে অপর দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন শুভ। তিনি কুমারখালী উপজেলাধীন সদকী ইউনিয়নের ফুলতলা মাঠপাড়া এলাকার শাহিনের ছেলে।

নিহত শুভ কুমারখালী কাপুরিয়া হাটে লুঙ্গি সেলাইয়ের কাজ করতো। সড়ক দূর্ঘটনার পর স্থানীয়রা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


কুষ্টিয়া কুমারখালী গোলাম কিবরিয়া সেতুতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here