
এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডা: আজহার উদ্দিন ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের সাথে কলেজ পরিবারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কলেজের অধ্যক্ষ আব্দুজ জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও লালমোহন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহরুখ হাফিজ ডিকো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অত্র কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, সফিউল্লাহ হাওলাদার, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও লালমোহন ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম, পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির ইমরান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিন, ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সভাপতি মনির হোসাইনসহ কলেজের সহকারী অধ্যাপকবৃন্দ, প্রভাষক মন্ডলী, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।












