রায়পুরায় ৫শ এতিম শিশুর মাঝে কম্বল বিতরণ

0
58

তাসলিমা আক্তার

বেশ কয়েক দিন ধরে নরসিংদীর রায়পুরাসহ সারাদেশে তীব্র শীত বয়ে যাচ্ছে। এই শীতে দু:স্থ, অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রায়পুরা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শীতার্ত দু:স্থ, দরিদ্র, অসহায় মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৫শ এতিম শিশুর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এতিম শিশুরা সরকারী কম্বল হাতে পেয়ে মহা খুশিতে বাড়ি যেতে দেখা গেছে।


রায়পুরায় ৫শ এতিম শিশুর মাঝে কম্বল বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here