রায়পুরায় মরহুম মনিরুজ্জামান মনির স্মৃতি সংসদের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন

0
40

তাসলিমা আক্তার

নরসিংদীর রায়পুরায় মরহুম মনিরুজ্জামান মনির স্মৃতি সংসদের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে মরহুম মনিরুজ্জামান মনির স্মৃতি সংসদ এর ভারপ্রাপ্ত সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

এসময় পৌরসভা শ্রমিকদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, সাধারণ সস্পাদক সাইফুল ইসলাম পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক ও রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, উপজেলা যুব দলের সদস্য সচিব নুর আহমেদ মানিক, পৌরসভা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সোহেল, উপজেলা মহিলাদলের সভাপতি আরফিনা আসাদ, মরহুম মনিরুজ্জামান মনির স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ আরো অনেকে।


রায়পুরায় মরহুম মনিরুজ্জামান মনির স্মৃতি সংসদের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here