সোনারগাঁয়ে যুবদল নেতা বহিষ্কার

0
37

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়াকে দখলবাজিতে সুস্পষ্ট জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) কেন্দ্রীয় যুবদলের দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোনারগাঁ উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়ার বিরুদ্ধে সুস্পষ্ট দখলবাজিতে জড়িত থাকায় যুবদলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।


সোনারগাঁয়ে যুবদল নেতা বহিষ্কার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here