পীর হাবিবুর রহমানের মৃত্যুতে ছাতক অনলাইন প্রেসক্লাবের শোক

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের কৃতি সন্তান, প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক,পীর হাবিবুর রহমান শনিবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর ল্যাব এইড হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (০৭.ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ শহরে তাঁর লাশ আনা হবে। ওই দিন বেলা ২.০০ ঘটিকার সময় সুনামগঞ্জ কেন্দ্রিয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৩.০০ ঘটিকার সময় মরহুমের গ্রামের বাড়ি মাইজবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মাঠে সর্বশেষ জানাজার পর পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। এদিকে খ্যাতনামা এ সাংবাদিকের মৃত্যুতে শোকাভিভূত ছাতক অনলাইন প্রেসক্লাব সহ সাংবাদিক নেতৃবৃন্দ। শনিবার এক বিবৃতিতে ছাতক অনলাইন প্রেসক্লাবের অাহবায়ক প্রভাষক মোশাররফ হোসেন ও সদস্য সচিব তানভীর আহমদ জাকির সহ সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


পীর হাবিবুর রহমানের মৃত্যুতে ছাতক অনলাইন প্রেসক্লাবের শোক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here