
অনলাইন ডেস্ক:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাড়াবিল উত্তরপাড়া গ্রাম থেকে যুবক আনোয়ার হোসেনের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের হাজী আরজান আলীর ছেলে। শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত যুবক নীলফামারীর সৈয়দপুরে একটি পেপার মিলে চাকরি করছিল। প্রায় দেড় মাস আগে এ চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। এরপর সে গ্রামের বাড়িতে আসে এবং পারিবারিক ভাবে অশান্তিতে ছিল। রোববার দুপুরে তার স্ত্রী হালিমা খাতুন ওষুধের জন্য স্থানীয় বাজারে যায়। এ সুযোগে স্বামী আনোয়ার হোসেন নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে। ধারণা করা হচ্ছে চাকরি যাওয়ার কারণেই সে আত্নহত্যা করেছে। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।












