মাদারীপুরে কৃষকলীগ নেতাকে হত্যার জের! সাবেক চেয়ারম্যানের বসতঘর সহ ইটভাটায় আগুন

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনির আলীনগরে কৃষকলীগ নেতা মানিক সরদার হত্যার ঘটনায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের বাড়িসহ একাধিক বসতঘরে ও একটি ইটেরভাটায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা।

ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আজ সন্ধ্যায় এঘটনা ঘটে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় এলাকা সুত্রে জানাযায়, গতকাল দিবাগত রাতে উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজার হইতে নিজ বাসায় ফেরার পথে মোটরসাইকেল গতিরোধ করে উপজেলা কৃষকলীগ নেতা মানিক সরদারকে দূর্বৃিত্তরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনার জের ধরে আজ সন্ধ্যার পরে বিক্ষুদ্ধজনতা সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের বসতসহ কয়েকটি ঘর ও একটি ইটভাটায় আগুন দেয়।
পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

এব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।


মাদারীপুরে কৃষকলীগ নেতাকে হত্যার জের! সাবেক চেয়ারম্যানের বসতঘর সহ ইটভাটায় আগুন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here