কালকিনিতে কৃষকলীগ নেতা হত্যা মামলার আসামী গ্রেফতার ২

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে কৃষকলীগ নেতা মোঃ মানিক সরদারের হত্যা মামলা দায়েরের ৫ ঘন্টার মাথায় দুইজন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার আলীনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আলীনগর ইউনিয়নের রাজারচর গ্রামের অনুকুল মুন্সীর ছেলে ওয়াসিম মুন্সী ও একই ইউনিয়নের কোলচুরি সস্তাল গ্রামের তজিমউদ্দিন ঢালীর ছেলে মকবুল ঢালী।
মামলা ও পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আলীনগর এলাকায় অভিযান চালায়। এসময় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে ওই এলাকার রাজারচর ও সস্তাল থেকে তাদের দুইজনকে গ্রেফতার করেন। উল্লেখ্য গত সোমবার দিবাগত রাতে উপজেলা কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মানিক সরদারকে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ হত্যাকান্ডের ঘটনায় নিহত কৃষকলীগ নেতার স্ত্রী সুমা বেগম বাদী হয়ে ১৭জনকে আসামী করে ভোরে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, কৃষকলীগ নেতা হত্যা মামলার দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


কালকিনিতে কৃষকলীগ নেতা হত্যা মামলার আসামী গ্রেফতার ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here