আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে – আলতাফ হোসেন চৌধুরী

0
26

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে, জনগণের মন জয় করতে হবে। ডাকসু নির্বাচন আমাদের জন্য ওয়ার্নিং। তাই আমাদের ভুলগুলো সংশোধন করে চোখ কান খোলা রেখে সামনে আগাতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে রাজনীতি করতে হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) পটুয়াখালীর দুমকি লেবুখালি ইউনিভার্সিটি স্কয়ারে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান কমিটির অন্যতম সদস্য মোঃ মতিউর রহমান দিপুর সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফোরকান হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, জাকির আলম মিলন, সাইদুর রহমান খান, মাইনুল হাসান সোহেল, সৈয়দ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ওহাব হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে – আলতাফ হোসেন চৌধুরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here