আশুলিয়ায় ঘরে মিলল একই পরিবারের তিনজনের লাশ

0
36

অনলাইন ডেস্ক

ঢাকার সাভারের আশুলিয়ায় সন্তানসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে স্বামীর লাশ ঝুলন্ত অবস্থায়, কন্যা সন্তান ও স্ত্রীর লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার আবুল হোসেনের টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বগুড়া জেলার ধুনট থানার নলডাঙা গ্রামের রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার বগুড়ার বড়িতলি এলাকার বাসিন্দা ও তাদের ৫ বছরের কন্যা সন্তাস জামিলা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনকে ঝুলন্ত অবস্থায় বাকি দুইজনের লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তাদের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আশুলিয়ায় ঘরে মিলল একই পরিবারের তিনজনের লাশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here