
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা জামায়াত কার্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সদর ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুল হাইয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজা, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, বাইতুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম ও উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু প্রমুখ।
সম্মেলনে ইউনিয়ন টিম সদস্য মেম্বার সিরাজুল ইসলাম, মাওলানা জোবায়ের হোসেন, শ্রমিক নেতা মাছুম বিল্লাহ খানসহ উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, “যুব সমাজ ও ওলামায়ে কেরাম সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় নির্দেশনায় ইসলামের আলোকে বৈষম্যহীন, মানবিক ও কোরআনিক সমাজ গড়ে তুলতে হবে। দীর্ঘ ৫৪ বছর ধরে নির্যাতন সহ্য করে আমরা যে ত্যাগ স্বীকার করেছি, সামনে আরও ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।













