নরসিংদীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

0
65

রায়পুরা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন মারা গেছেন। আজ শুক্রবার সকাল ৭ টায় উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের (রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়ক) সজল ভূঁইয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে চালকসহ তিনজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন, রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫), ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (১৮) ও বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী গামী একটি পিকআপ ভ্যান ও নরসিংদী থেকে ছেড়ে আসা আমিরগঞ্জ হাসনাবাদ গামী সিএনজিটি সজল ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালকসহ তিন যাত্রী নিহত হয়।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। অপর আরেক জনের পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে।


নরসিংদীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here