এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাত আরও বিস্তৃত আকার নিচ্ছে। ইরান থেকে সৌদি আরব, সাইপ্রাস, কুয়েত, লেবানন, ইরাক, বাহরাইন পর্যন্ত একের পর এক হামলা, বিস্ফোরণ, সতর্ক সংকেতে নতুন করে বাড়ছে উদ্বেগ। সর্বশেষ পরিস্থিতিতে উঠে এসেছে একাধিক প্রাণহানি ও সামরিক স্থাপনায় আঘাতের তথ্য।

ইরানে ব্যাপক প্রাণহানি: রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইরানের ১৩১টি কাউন্টিতে (উপজেলা/জেলা সদৃশ এলাকা) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এ পর্যন্ত অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন।

সৌদিতে তেলের শোধনাগারে আগুন: সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ড্রোনকে আকাশেই ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে রাস তানুরাজ (Ras Tanura) তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে হামলা: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কুপার জানিয়েছেন, সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটির রানওয়েতে একটি ড্রোন আঘাত হেনেছে।

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে “বেশ কয়েকটি” মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে; তবে বিমানের সকল ক্রু জীবিত আছেন।

লেবাননে ইসরায়েলি হামলা: লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।

বাহরাইনে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা: বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে যে, বিপক্ষ শক্তি মার্কিন নাগরিকদের ওপর হামলা করার পরিকল্পনা করছে।

ইরাকে হামলা: একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখর এলাকায় ইরান সমর্থিত আধা-সামরিক গোষ্ঠী ‘কাতায়েব হিজবুল্লাহর’ অবস্থান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এরবিলে বিস্ফোরণ: আল জাজিরা অ্যারাবিকের প্রতিনিধিরা ইরাকের এরবিলে “শক্তিশালী বিস্ফোরণের” খবর দিয়েছেন।

উপসাগরীয় দেশগুলোতে আতঙ্ক: আজ সকালে বাহরাইনে সতর্ক সংকেত (Sirens) বেজে ওঠে এবং আবুধাবি ও দোহায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/আশিক


এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles