ছেলের মৃত্যুবার্ষিকীতে ডাক্তার বাবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প

0
97

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আবির কনসালটেশন সেন্টারে পাঁচ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল শনিবার এই ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়। দিনব্যাপী আয়োজনে কয়েকজন চিকিৎসক রোগীদের পরামর্শপত্র দিয়েছেন।

ডা. শাহজাহান মিয়ার পরিচালনায় আবির কনসালটেশন সেন্টারে ডা. নাজনীন আরা, ডা. লতিফা ইয়াসমীন আঁখিসহ কয়েজন চিকিৎসক সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগী দেখেন।

এ সময়ের মধ্যে পাঁচ শতাধিক রোগীকে সেবা দেন তাঁরা।

উল্লেখ্য, ডা. শাহজাহান মিয়ার বড় ছেলে আবির হোসেন নর্থসাউথ ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আবির গ্যাস্ট্রিক ক্যান্সারে আক্রান্তের পর ২০১৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকীতে প্রতিবছর ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে আসছেন তার বাবা ডা. মো. শাহজাহান মিয়া।


ছেলের মৃত্যুবার্ষিকীতে ডাক্তার বাবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here