হোটেল দখলচেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0
18

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর বাজারের প্রধান সড়কে অবস্থিত শাহী হোটেল দখলচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা ফয়সাল হোসেন ওরফে শাহরিয়ার ফয়সালসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। পরে আদালতের জারিকারক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন—রায়পুর উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু, রাসেল ও জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৩ জুলাই আসামিরা রায়পুর বাজারের শাহী হোটেল দখলের চেষ্টা করেন এবং হোটেল মালিক হাবিব উল্যাহকে ভয়ভীতি দেখান বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ৮ জুলাই হাবিব উল্যাহ বাদী হয়ে ভূমি নিরোধ আইনে রায়পুর আদালতে মামলা করেন। মামলায় বিএনপি নেতা ফয়সালসহ ছয়জনকে আসামি করা হয়।

পুলিশের প্রতিবেদনের পর সোমবার আদালত বাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। পরে মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

পরোয়ানাভুক্ত ফয়সাল হোসেন ওরফে শাহরিয়ার ফয়সাল রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আফিল উদ্দিনের ছেলে। আর মামলার বাদী হাবিব উল্যাহ দক্ষিণ কেরোয়া এলাকার মৃত হারিছ মিয়ার ছেলে।


হোটেল দখলচেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here