মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, টাকা ও সোনা লুট

0
24

নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে অলিফ দত্ত (৩৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর দুলাল পাড়া এলাকায় তাঁর বাড়ির অদূরে একটি চিপা গলির ভেতরে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত অলিফ দত্ত দুলাল পাড়ার বাসিন্দা এবং মহাদেবপুর মধ্য বাজার কাঁচা পট্টি (কাসা পট্রি) এলাকার একটি সোনার দোকানের মালিক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে দোকান বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন অলিফ। এ সময় একদল দুর্বৃত্ত পেছন থেকে তাঁকে অনুসরণ করতে থাকে। অলিফ তাঁর বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে চারদিক থেকে ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

এ সময় তাঁর চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা সাথে থাকা নগদ টাকা ও সোনা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় অলিফকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যবসায়ীর ছোট ভাই প্রশান্ত দত্ত জানান, হামলাকারীরা তাঁর ভাইয়ের কাছে থাকা নগদ ৬ লাখ টাকা এবং আনুমানিক ৭ ভরি সোনা ছিনিয়ে নিয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, টাকা ও সোনা লুট

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here