নড়াইলে থানা কর্তৃক ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

0
58

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মিল্টন কাজী (৪৮) নামে ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মিল্টন কাজী (৪৮) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন যোগানিয়া গ্রামের মৃত হাছান কাজীর ছেলে।

অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২৬ নড়াইল জেলার নড়াগাতী থানাধীন ০৯নং বাঐসোনা গ্রামস্থ যোগানিয়া বাজারে কাকা মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রহিম এর তত্ত্বাবধানে এসআই‌‌ (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মিল্টন কাজী (৪৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার, জনাব মোহাম্মদ আল মামুন সিকদার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নড়াইলে থানা কর্তৃক ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here