গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে ছাত্রদল নেতা তানভীরের বিরোদ্ধে প্রতিবাদ সভা

0
18

মো. সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সংগঠনের সভাপতি মো. শাহজাহান কবির হিরা ও নির্বাহী সদস্য এবং দৈনিক দিনকালের গৌরীপুর প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল-আমিনকে নিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি তানভীর আহমেদের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শাহজাহান কবির হিরা। সভা সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ।

সভায় বক্তারা দাবি করেন, সাংবাদিক এইচ টি তোফাজ্জলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি ‘মিথ্যা ও সাজানো’। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এ ছাড়া সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা এবং সংগঠনের নির্বাহী সদস্য ও দৈনিক দিনকালের গৌরীপুর প্রতিনিধি এবং গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিনকে নিয়ে তানভীর আহমেদের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান বক্তারা।

বক্তাদের অভিযোগ, ওই বক্তব্যে তাদের ‘মাদক কারবারি ও সেবনকারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা বক্তব্যটি প্রত্যাহারের পাশাপাশি প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।

সভায় বক্তব্য দেন সাংবাদিক ঐক্য ফোরামের নির্বাহী সদস্য, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন এবং শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল ইমরানসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি কামাল উদ্দিন, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, মো. হুমায়ুন কবির, নুরুল আবেদীন, লুৎফুর রহমান খান খোকন, সুপক উকিল, মতিউর রহমান, মাহফুজুর রহমান মাফুজ, আসিকুর রহমান, মোস্তফা, শামীম আলভী এবং শ্যামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মামুনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

সভা থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও উত্থাপিত অভিযোগ যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির আহ্বান জানানো হয়।


গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে ছাত্রদল নেতা তানভীরের বিরোদ্ধে প্রতিবাদ সভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here