নড়াইলপ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ গেল স্বামীর

0
5

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মসজিদে নামাজরত অবস্থায় স্বামী রোমান মোল্যার মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে।

সোমবার (১২ অক্টোবর) সকালে নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

রোমান মোল্যা মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ‍ছিলেন।

তিনি জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার স্ত্রী প্রায় ৭ বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। মাঝে-মধ্যে একটু সুস্থ হলেও প্রায় সময়ই অসুস্থ থাকতেন তার স্ত্রী। এ পরিস্থিতিতে শনিবার (১০ অক্টোবর) রাত ২টার দিকে বাড়িতে মারা যান রোমান মোল্যার স্ত্রী। ঘরে স্ত্রীর মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান তিনি। নামাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অন্য মুসল্লিরা তাকে সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করলেও একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এদিকে, রোববার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর স্বামী-স্ত্রীর একই সঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাদের ছেলে জসিম বিদেশ (কুয়েত) থেকে দেশে আসার পর সোমবার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন যুবদল নেতা শিহাবুর রহমান শিহাব।

অন্যদিকে, স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।


নড়াইলপ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ গেল স্বামীর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here