শ্রীমঙ্গলে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

0
76

মোহাম্মদ রায়হান, কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি:

শ্রীমঙ্গলের রাজঘাট ইউপির উদনাছড়া গ্রামের এক প্রতিবন্ধী যুবতীকে (২২) ধর্ষণের অভিযোগে রমন প্রধান (৩০) নামক যুবককে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানার পুলিশ। আসামি রমন উদনাছড়া ৮নং বস্তির মৃত সুদর্শন প্রধানের ছেলে। ৬ এপ্রিল বুধবার মধ্য রাতে রমনের বসতঘর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

বুধবার রাত ১ টায় এতথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার এস আই সাইফুল ইসলাম। তিনি বলেন, শারীরিক নির্যাতিত মেয়েটিকে থানা হেফাজতে আনা হয়েছে এবং আরও জানান আজ (বৃহস্পতিবার) তাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে, সেই আসামি রমন প্রধানকেও আদালতে প্রেরণ করা হবে বলে জানান উক্ত থানার এস আই।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানান, ৪ এপ্রিল সোমবার রাত দুইটার দিকে দণ্ড পূজা শেষ করে বাড়ি ফিরছিলো মেয়েটি, এমন সময় পাশের বাড়ির রমন তাকে জোর করে বাড়ির পাশের নির্জন স্থানে শারীরিক নির্যাতন করে।বিষয়টি জানাজানির পর স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলে ব্যর্থ হয়ে বিষয়টি থানায় অবগত করেন মেম্বার। এ ঘটনার পর বুধবার মেয়েটির বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে পুলিশের অভিযানে গতকাল রাতে গ্রেফতার করা হয় আসামি রমন প্রধানকে।


শ্রীমঙ্গলে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here