৩ শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে চবির প্রধান ফটক অবরোধ

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের তিন শিক্ষার্থীকে সিএনজি চালক কর্তৃক মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ করেছে শাখা ছাত্রলীগ। আহতদের দু’জন শাখা ছাত্রলীগের কর্মী এবং অন্য একজন সাধারণ শিক্ষার্থী।

সোমবার সন্ধ্যা পৌনে সাতটা থেকে প্রধান ফটক অবরোধ করে শাখা ছাত্রলীগের সংশ্লিষ্ট দু’টি উপগ্রুপ। পরে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিচারের আশ্বাস দিয়ে ফটক খুলে দেন।

ভুক্তভোগী শিক্ষার্থী রৌফন প্রমানিক বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র। অপরজন ফয়সাল নাফি অর্থনীতি বিভাগের ছাত্র। এছাড়াও ফজলে রাব্বি নামের গণিত বিভাগের এক ছাত্রও মারধরের শিকার হন। তিনজনই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে এক নম্বর গেট রেল ক্রসিং এলাকায় সিএনজি চালকের সাথে ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাড়া নিয়ে তর্ক হয়। তর্কের এক পর্যায়ে আশপাশ থেকে কয়েকজন সিএনজিওয়ালা জড়ো হয়ে শিক্ষার্থীদের মারধর করতে থাকে।

মারধরের শিকার ফয়সাল নাফি বলেন, আমরা তিনজন শহর থেকে টিউশন শেষ করে নাজিরহাটের ট্রেনে করে আসছিলাম। বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিং নেমে একজন সিএনজি চালকের সাথে কথা বলি। কিন্তু সে ২০ টাকার নিচে আসতে চায়নি। পরে আমরা অপর সিএনজি চালকের সাথে কথা বললে আগের সিএনজি চালক আমাদের গাড়িতে না তুলতে বলে। এর কারণ জিজ্ঞেস করলে সে আমাদের সাথে উল্টাপাল্টা ব্যবহার করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। আন্দোলনকারীদের সাথে আমাদের কথা হয়েছে। সিএনজি চালকের সাথেও যোগাযোগের চেষ্টা করছি। উভয়পক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।


৩ শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে চবির প্রধান ফটক অবরোধ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles