খুলনায় ২ মিষ্টির দোকান মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা

0
112

অনলাইন ডেস্ক:

অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে দই, মিষ্টিসহ খাদ্যসামগ্রী উৎপাদন-বিপননের অভিযোগে খুলনার দুইটি মিষ্টির দোকানে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

এর মধ্যে সোনাডাঙ্গার সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারীর সত্ত্বাধিকারী শংকর ঘোষকে এক লাখ টাকা ও হাদিসপার্ক সংলগ্ন সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারী সত্ত্বাধিকারী সমীরণ ঘোষকে চার লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআই লাইসেন্স না নিয়ে বিস্কুট, রুটি কেক বিক্রির অভিযোগে ইসমাইল ফুড এর সত্ত্বাধিকারী মোস্তফা কামালকে ৫০ হাজার টাকা ও নিউ রতন চানাচুর এর সত্ত্বাধিকারী সিদ্ধেশ্বর রায়কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৬ সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জিত কুমার মল্লিক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


খুলনায় ২ মিষ্টির দোকান মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here