জৈন্তাপুরে দৈনিক আমার সংবাদ’র ৮ম বর্ষপূর্তি পালিত

0
220


সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলায় জাতীয় দৈনিক আমার সংবাদ’র ৮ম বর্ষপূর্তি পালিত হয়েছে।
১৪ ফেব্রুয়ারী রোববার সকাল ১১টায় জৈন্তাপুর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে অতিথিবৃন্দ দৈনিক আমার সংবাদের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন৷ দৈনিক আমার সংবাদ’র জৈন্তাপুর প্রতিনিধি মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলালের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন এমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহমদ, অর্থ সম্পাদক মীর মোঃ শোয়েব আহমদ, প্রচার সম্পাদক শাহাজাহান কবীর খান, উপজেলা আওয়ামী ড়লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, সাংবাদিক নাজমুল ইসলাম, জাহিদুল ইসলাম, আদিবাসী নেতা ক্লেমেন্ট চিশিম বর্ষা, এন্ড্রু স্মীথ খংলা, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান সবুজ, তাফসিরুল ইসলাম পলাশ, বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর আলম, কুতুব আলী, আনোয়ার হোসেন, মাওলানা মনজুর আহমদ, সাহেদুর রহমান, শামীম আহমদ, হোসেন আহমদ, সজিব আহমদ খান, অসিত মালাকার প্রমুখ।
অতিথিবৃন্দ বলেন দৈনিক আমার সংবাদ মুক্তিযুদ্ধের স্বপক্ষে ও অসাম্প্রদায়িক চেতনায় দেশ এবং জাতির মুখপত্র হিসেবে কাজ করছে। সমাজের অবহেলিত মানুষের চিত্র তুলে ধরার মাধ্যমে সাংবাদিকতা ও সংবাদ জগতে আমার সংবাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।


জৈন্তাপুরে দৈনিক আমার সংবাদ’র ৮ম বর্ষপূর্তি পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here