মুকসুদপুরে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যা!

0
77

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের ননীক্ষীর গ্রামে আশরাফ আলী শেখ (৫৬) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা লাশ নামিয়ে পুলিশে খবর দিলে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির এস আই শেখ শহিদুল ইসলাম লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেন। তবে এই ঘটনায় পরিবারের দাবি, আশরাফ আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

আশরাফ আলীর মেয়ে মিতা খানম জানান, আমার মা আসমা বেগমের সাথে একই গ্রামের আব্দুল হাইর ছেলে গোলাম আযমের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। তারই জের ধরে তারা দু’জনে মিলে পরিকিল্পত ভাবে আমার পিতাকে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখেছে।

স্থানীয় হাসান শেখ, ইউপি সদস্য লিপন, হাকিম জানান, আশরাফ আলীর স্ত্রী বহুদিন ধরে পরকীয়া প্রেমের সাথে জড়িত। আমরা গতকাল রাতে শুনতে পাই আশরাফ আলী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। আমাদের মনে হয় এটা আত্মহত্যা বা পরিকল্পিত হত্যাও হতে পারে।

ননীক্ষীর ইউপি চেয়ারম্যান শেখ রনি আহমেদ জানান, আশরাফ আলী আত্মহত্যা করেছে নাকি হত্যা এটা পুলিশ উৎঘাটন করবে। যদি হত্যা হয়ে থাকে তাহলে পুলিশ আইনি ব্যবস্থাগ্রহণ করবে এটাই আমাদের দাবি।

সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির এস আই শেখ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক আলামত মতে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতন্তের পরে সঠিক ঘটনা জানা যাবে।


মুকসুদপুরে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here