চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

0
93

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ১ হাজার ৮৩৫ পিস ইয়াবাসহ মো. সুমন আলী (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত সুমন আলী জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চর পাঁকা বিশ রশিয়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর এলাকার জনৈক নূরশেদ আলীর আম বাগানে অভিযান চালিয়ে ইয়াবাসহ সুমন আলীকে আটক করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, এঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here