টিকা নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত ৪২৬ জনের পার্শ্বপ্রতিক্রিয়া

0
92

বাংলাদেশে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। গত কয়েক দিন ধরে চলছে কর্মসূচি। রবিবারও চলে টিকাদান। গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। তাদের মধ্যে মাত্র ৩২ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে। এখন পর্যন্ত টিকা নিয়েছেন নয় লাখ ছয় হাজার ৩৩ জন। তাদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৪২৬ জনের।
১৪ ফেব্রুয়ারি রোববার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানান।
বিজ্ঞপ্তীতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ১২ হাজার ৮৪৮ জন এবং নারী ৫৬ হাজার ৫০৫ জন। বিজ্ঞতিতে আরো জানানো হয়, সিলেট বিভাগে ১৩ হাজার ১৯৬ জন, ঢাকা বিভাগে ৪৫ হাজার ৯১৪ জন। ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ৩৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ হাজার ৭০৩ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৯৬৫ জন, রংপুর বিভাগে ১৫ হাজার ২১৮ জন, খুলনা বিভাগে ১৯ হাজার ৮০২ জন ও বরিশাল বিভাগে ৯ হাজার ১৯৮ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, ২৭ জানুয়ারি বাংলাদেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে।


টিকা নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত ৪২৬ জনের পার্শ্বপ্রতিক্রিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here