মাদারীপুরের ডাসারে ঘাস মারার ঔষধ সেবনে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি মাদারীপুর:

মাদারীপুরের ডাসারে ভুলক্রমে কাশির ঔষধ মনে করে ঘাস মারার ঔষধ খেয়ে মো: হালান চৌকিদার (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রবিবার বেলা ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরন করেন।

মৃত মোঃহালান চৌকিদার ডাসার উপজেলার কাজি বাঁকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের মৃত সোনামদ্দিন চৌকিদারের ছেলে।

এলাকাসূত্রে জানা যায়, জমির ঘাস মারার জন্য বাজার থেকে ঔষধ কিনে ঘরে রাখা হয়। মোঃ হালান চৌকিদার কাশির ঔষধ মনে করে আজ রবিবার বেলা ৩ টার
দিকে ঘরে ঘাস মারার ঐ ঔষধ ভুলে সেবন করে অসুস্থ হয়ে পড়েন।

বৃদ্ধার শারীরিক অবস্থা খারাপ হতে দেখে পরিবারের লোকজন প্রথমে তাকে ঘোষের হাট বাজারে নিয়ে যায়, সেখান থেকে ফেরত দিলে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, অবস্থার আরো অবনতি দেখে মাদারীপুর সদরে পাঠানো হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে মোঃ হালান চৌকিদারের মৃত্যু হয়।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করি।


মাদারীপুরের ডাসারে ঘাস মারার ঔষধ সেবনে বৃদ্ধার মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here